রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলায় উপতক্যটির প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) ভাষ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রহমান আবু লাবাদ নিহত হয়েছেন।

আইডিএফের দাবি, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নির ওজ কিবুতজে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার আল-মাগাজি এলাকায় পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খাতিব নিহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬