রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

গাজায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

গাজায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
গাজা শহরে দখলদার ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভাবস্থাতেই থাকা শিশু নিহত হয়েছেন। বোমার মারাত্মক বিস্ফোরণে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানা গেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তিতে সাধারণ মানুষ আশা করেছিলেন যে ইসরায়েলি হামলা ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে এবং চিকিৎসা সেবা, ত্রাণ ও চলাচলের স্বাধীনতা মিলবে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি, যার ফলে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়তে দেখে মানুষ চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। এ ছাড়া গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হচ্ছে। অনেকেই ফিরে এসে দেখছেন তাদের সহায়-সম্বল সব ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।

ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯
গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহ সহ প্রতিটি অঞ্চলই অব্যাহত হামলার শিকার হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই এবং তারা কোথায় যাবেন বা কী করবেন তা ভেবে পাচ্ছেন না।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬