শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আজ দুর্গাষষ্ঠী, ছয় দিনের দুর্গোৎসব শুরু

আজ দুর্গাষষ্ঠী, ছয় দিনের দুর্গোৎসব শুরু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ দুর্গাষষ্ঠী। মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন পূজামণ্ডপগুলোতে চলবে উৎসবের আয়োজন।

প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদ্‌যাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় দুর্গোৎসব চলবে ছয় দিন।

সূচি অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী এবং রোববার অধিক পূজার মহাসপ্তমী পালিত হবে। সোমবার উদ্‌যাপিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা। মঙ্গলবার মহানবমী শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা আজ মর্ত্যে বাপের বাড়িতে আসছেন।

পুরাণের বর্ণনা অনুযায়ী, অসুর শক্তির কাছে পরাভূত হয়ে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন। অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশের জন্য তখন আবির্ভূত হন মহাশক্তি দেবী দুর্গা। দেবতাদের তেজরশ্মি থেকে জন্ম নেন অসুরবিনাশী এই দেবী।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশে রেকর্ডসংখ্যক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি।

তবে ঢাকা মহানগরে রাস্তার ওপর পূজার আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এবার তিনটি মণ্ডপ কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।