স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
gmabusay
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন.
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন।মানববন্ধন থেকে ‘বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’—এমন দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা শনাক্ত করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। শুধু মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ হয় না। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।নিহতের স্বজনরা অভিযোগ করেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে তারা উদ্বিগ্ন। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রচ্ছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়, তা নিশ্চিত করার দাবি জানান তারা। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান স্বজনরা।স্বজনদের আরও অভিযোগ, ‘সন্ত্রাসী বাবু’ নামে উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন।মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিল্লাল হত্যাকাণ্ডের তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করে হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানান নিহতের স্বজনরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন থেকে ‘বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’—এমন দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা শনাক্ত করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। শুধু মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ হয় না। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে তারা উদ্বিগ্ন। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রচ্ছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়, তা নিশ্চিত করার দাবি জানান তারা। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান স্বজনরা।
স্বজনদের আরও অভিযোগ, ‘সন্ত্রাসী বাবু’ নামে উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন।
মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিল্লাল হত্যাকাণ্ডের তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করে হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানান নিহতের স্বজনরা।