বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ, ইউনুস সরকারও দায়ী: জামায়াত আমির

নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ, ইউনুস সরকারও দায়ী: জামায়াত আমির
নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে বলে দাবি করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও দায়ী।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ১১ দলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাকারীদের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচন চেয়েছি। কিন্তু নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পরিচয় ছিল নিরপেক্ষ। কিন্তু তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। তারা নিজেরাই তা স্বীকার করেছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘নতুন বা পুরোনো—কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকারের প্রশ্নে আমরা চুল পরিমাণও ছাড় দেব না।’
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।