বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হাসিনার দেশ ছাড়ার খবর তো অলৌকিক মনে হচ্ছিল: মির্জা ফখরুল

হাসিনার দেশ ছাড়ার খবর তো অলৌকিক মনে হচ্ছিল: মির্জা ফখরুল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

শেখ হাসিনার দেশ ছাড়ার খবর শুনে দারুণ একটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, সেনাসদরে সেনাপ্রধানের কাছ থেকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান তারা। 

সেই খবর শুনে প্রতিক্রিয়া কেমন ছিল? এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড, তখন তো দারুণ একটা উত্তেজনা। হাসিনা চলে যাচ্ছে, এটা তো একটা আমাদের কাছে অলৌকিক ঘটনা মনে হচ্ছিল।

তিনি আরও বলেন, যে ১৭টা বছর আমরা এটার জন্য লড়াই করছি। আর এত বড় একটা কঠিন আন্দোলন, এটা রিয়ালি বর্ণনা করা যাবে না তখনকার সেই অভিব্যক্তি।

এরপর সেনাসদর থেকে বঙ্গভবনে যান রাজনৈতিক নেতারা। সেখানে আরও ছিলেন তিন বাহিনীর প্রধান, ডিজিএফআই, এনএসআইয়ের কর্মকর্তারা ছিলেন।

সেখানে প্রথমেই মির্জা ফখরুল জানান, আলোচনার আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তখন সেনাপ্রধান বললেন, ‘হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত।’

মির্জা ফখরুল বলেন, এরপর রাষ্ট্রপতি বললেন, সবাই একমত হলে অবশ্যই হবে। উনি একটারও বিরোধিতা করেননি। তারপর প্রশ্ন উঠলো, অন্তর্বর্তী সরকার কে নেতৃত্ব দেবেন। তখন আলোচনায় ইউনূস সাহেবের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) নাম এলো।

ছাত্ররা এই প্রস্তাব দেয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক দল থেকে তার (ইউনূস) নাম আসেনি।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।