মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বন্যায় এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যায় এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত
ছবি; সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনে ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মানবিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা।

এনসিপি সূত্র জানিয়েছে, স্থগিত হওয়া এসব কর্মসূচি পরবর্তী সময়ে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

তবে আগামী ১৯ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। ওইদিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১৫ জুলাই বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল {শার্শা ) প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।