বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বর্ষায় সুস্থ থাকতে যে অভ্যাসগুলো মেনে চলবেন

বর্ষায় সুস্থ থাকতে যে অভ্যাসগুলো মেনে চলবেন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
গ্রীষ্মের উত্তাপ থেকে বর্ষার আগমন সবসময়ই এক স্বস্তিদায়ক মুক্তি। কিন্তু শীতল আবহাওয়া এবং গরম চায়ের কাপের সঙ্গে আসে আরেকটি ঋতুগত উদ্বেগ- খাদ্য নিরাপত্তা। বর্ষাকালে আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে অবস্থার কারণে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণুর বংশবৃদ্ধি সহজতর হয়। এর মানে হলো, খাবার যদি সঠিকভাবে সংরক্ষণ বা পরিবেশন করা না হয়, তবে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টি মাথায় রেখে বর্ষাকালে আপনাকে খাবার সংরক্ষণ করতে হবে। বর্ষাকালে পরিবারকে সুরক্ষিত রাখতে কয়েকটি সাধারণ খাদ্য নিরাপত্তা অভ্যাস অনুসরণ করতে হবে-

১. আপনার রান্নাঘর পরিষ্কার রাখুন

সুস্থ থাকার অন্যতম শর্ত হলো সব সময় খাবার তৈরির জায়গা পরিষ্কার রাখা। ব্যবহারের আগে খাবার তৈরির সমস্ত স্থান এবং রান্নাঘরের সরঞ্জাম জীবাণুনাশক দিয়ে ধুয়ে ও জীবাণুমুক্ত করুন। গরম পানি ও জীবাণুনাশক ব্যবহার করে রান্নাঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করুন।
রান্নাঘর পরিষ্কার থাকলে তা রান্নার সময় খাবারে জীবাণু ছড়ানোর সম্ভাবনা কমিয়ে দেয়।

২. রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখুন

রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। অর্থাৎ বাসনপত্র ভালোভাবে ধুয়ে রাখতে হবে এবং সংরক্ষণের আগে সেগুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ফ্রিজের ভেতর ও বাইরে পরিষ্কার করতে হবে এবং প্রতি দুই সপ্তাহে একবার ডিফ্রস্ট করতে হবে। সঠিকভাবে পরিষ্কার ও সংরক্ষণ করলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি রোধ করা যায়, বিশেষ করে আর্দ্র আবহাওয়ায়।

৩. খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিন

বর্ষাকালে আপনাকে খাবার তৈরি ও সংরক্ষণের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। কারণ এসময় পেটের সমস্যা বা এ ধরনের আরও অনেক অসুখে আক্রান্ত হওয়া সহজ। প্রতিদিন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন। কোনো খাবার বাসি হয়ে গেছে বুঝতে পারলে তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম হবে। কারণ এসময় এ ধরনের সামান্য সমস্যাও বড় স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। তাই পরিচ্ছন্ন থাকুন এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখুন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।