বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

টাইফুন ডলফিনে বিপর্যস্ত চীন, সরানো হলো ১০ লাখ মানুষ

টাইফুন ডলফিনে বিপর্যস্ত চীন, সরানো হলো ১০ লাখ মানুষ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

চীনের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুই বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের আবহাওয়া দপ্তর জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানে। এ সময় ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি ছিল।

টাইফুনের প্রভাবে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকায় বড় ঢেউ ও ভারী বৃষ্টি হয়েছে। ঝেজিয়াংয়ে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফুজিয়ানের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আরও প্রায় ৯৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরেও প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

ঝেজিয়াং ও ফুজিয়ান অঞ্চলে ২০০টির বেশি ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। উপকূলীয় প্রকল্পের কাজও বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার জন্য নির্মাণকাজে ব্যবহৃত অনেক জাহাজ বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার টাইফুন ডলফিনের জন্য সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া সোমবার বিকেল পর্যন্ত সাংহাই, ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।