বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত ৩০

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত ৩০
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে  সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র সন্ত্রাসী বলে জানা গেছে।

বুধবার (৮ জুলাই) প্রদেশের এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী স্থানে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

অভিযান শেষে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাসহ প্রদেশের মহাসড়কগুলোকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বেলুচিস্তানের শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্তমানে পুরো এলাকায় সন্ত্রাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

এর আগে গত সোমবার গভীর রাতেও বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত হন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।