রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অ্যাপলের বড় সিদ্ধান্ত, কম খরচে আইফোন ব্যবহারের নতুন সুযোগ!

অ্যাপলের বড় সিদ্ধান্ত, কম খরচে আইফোন ব্যবহারের নতুন সুযোগ!
আইফোন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইলেকট্রনিক পণ্যের দাম বাড়ায় গ্রাহকদের সুবিধার জন্য লিজ বা দীর্ঘমেয়াদী ভাড়ার কর্মসূচি চালু করেছে অ্যাপল। এখন থেকে গ্রাহকেরা বড় অংকের টাকা খরচ করে আইফোন বা ম্যাক কেনার পরিবর্তে নির্দিষ্ট মেয়াদে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন। এই কর্মসূচির আওতায় ইলেকট্রনিক ডিভাইসগুলো সাধারণ মানুষের জন্য আরো সাশ্রয়ী হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এখন আর আইফোন বা ম্যাক কিনতে বড় অংকের টাকা খরচ করতে হবে না। নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ চুক্তিতে ভাড়া নিয়ে ব্যবহার করা যাবে অ্যাপলের বিভিন্ন ডিভাইস।

সিএনএনের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রনিক্স পণ্যের বাড়তে থাকা দামের মধ্যে গ্রাহকদের সুবিধা দিতে নতুন ‘অ্যাপল আপগ্রেড লিজ’ কর্মসূচি চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোর, অনলাইন স্টোর ও অ্যাপল স্টোর অ্যাপে এই সেবা পাওয়া যাবে। নতুন এই কর্মসূচি অনুযায়ী আইফোন ও অ্যাপল ওয়াচ ১২ বা ২৪ মাসের জন্য লিজ নেওয়া যাবে। এছাড়া ম্যাক ও আইপ্যাড ২৪ বা ৩৬ মাসের জন্য ভাড়া নেওয়া যাবে; যেখানে আইফোন লিজের মাসিক কিস্তি শুরু হবে ১৭.৯৯ ডলার থেকে।

এই সুবিধার আওতায় থাকছে—আইফোন ১৭ সিরিজ, আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩, ম্যাক এবং আইপ্যাড এয়ারসহ আইপ্যাডের বিভিন্ন সিরিজ। তবে কম দামের পণ্য যেমন—আইফোন ১৬, ম্যাকবুক নিউ ও অ্যাপল ওয়াচ এসই এই তালিকায় নেই।

তাছাড়া চিপ সংকট ও উৎপাদন খরচ বাড়ার কারণে ভবিষ্যতে আইফোনের দাম ১,০০০ বা ১,২০০ ডলারের পরিবর্তে ১,৫০০ ডলারে বিক্রির কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে অ্যাপলের এই লিজ পরিকল্পনা গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প হতে পারে বলে জানিয়েছে প্রতিবেদনটি। সূত্র: নিউ ‍ইয়ার্ক টাইমস 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬