রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিএনপি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’

সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় বলে জানান জহির উদ্দীন স্বপন।

কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, অভিযোগ মন্ত্রীর। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬