মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জুমার দিন যেসব দোয়া বেশি বেশি পাঠ করবেন

জুমার দিন যেসব দোয়া বেশি বেশি পাঠ করবেন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। হাদিসে জুমার দিনে করণীয় বেশ কিছু আমলের কথা রয়েছে।

এর মধ্যে একটি বিশেষ আমল হলো আল্লাহ তাআলার কাছে একাগ্রচিত্তে দোয়া করা। কারণ এটি দোয়া কবুলের দিন। এই দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয়।  আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল (সা.) হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন।

’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪০০)
তবে কোনো হাদিসে এসেছে, ‘সেই সময়টি তোমরা আছরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস : ১০৪৮)
বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আছরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। (জাদুল মাআদ, ২/৩৯৪)

তাই জুমার দিন বিশেষ করে আছর নামাজের পর দোয়া করা উচিত। যেকোনো দোয়াই করা যায়।

এখানে তিনটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো।
১. দুনিয়া-আখেরাতে কল্যাণ লাভের দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।’
অর্থ : ‘হে আমার রব! আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান।’ (সুরা : বাকারা, আয়াত : ২০১‍)


২. উত্তম জীবনযাপনের দোয়া

اَللَّهُمَّ اِنِّى أَسْألُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুক্বা ওয়াল আফাফা ওয়াল গেনা।’
অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য ও সচ্ছলতা কামনা করি।


’ (সহিহ মুসলিম, হাদিস : ২৭২১,  তিরমিজি, হাদিস : ৩৪৮৯)
৩. মা-বাবাসহ সব মুমিনের জন্য দোয়া

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ : ‘রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’

অর্থ : ‘হে আমাদের রব! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করে দেবেন; যেই দিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লিখিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল {শার্শা ) প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ থাকবে ছয় দিন

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরার মেয়ে প্রজ্ঞার প্রকৌশল প্রতিযোগিতায় বিশ্বজয়

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

কসবায় পিবিআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

১১ মাস ধরে নিখোঁজ তাহমিনা, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।