বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় মূল্যস্ফীতি কমার আশা ম্লান হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় কমছে প্রতিদিনই। তেলের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার আবার বাড়ানোর আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৪ দশমিক ৪২ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৩৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় তেলের দাম দ্রুত বাড়ছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আবারও বেড়েছে, যার প্রভাব স্বর্ণের বাজারেও পড়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দুই দফা হামলা চালানোর পাশাপাশি দেশটির বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করায় টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।

এর জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তেহরান এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে বর্ণনা করেছে।

জিগার ত্রিবেদী আরও বলেন, জুন মাসের মূল্যস্ফীতির তথ্য সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব প্রতিফলিত করেনি। কারণ গত মাসে হওয়া সাময়িক শান্তি কার্যত ভেঙে পড়েছে।

যুক্তরাষ্ট্রে জুন মাসে ভোক্তা ও উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত জ্বালানি পণ্যের দাম কমায় এই প্রবণতা দেখা যায়। তবে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কারণে সেই ইতিবাচক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও আর্থিক বাজার এখনো চলতি বছরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে এখনো ডিসেম্বর মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৩ শতাংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেডের গভর্নর লিসা কুক বুধবার বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত কমতে শুরু না করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। অন্যদিকে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, যদিও ভবিষ্যৎ নীতিগত পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।

এদিন ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান এবং ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনের বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৬৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।